শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে গাঁজা সহ মোঃ মহিন উদ্দিন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে রামগড় থানাধীন পৌরসভাস্থ দক্ষিণ গর্জনতলী এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) রাজু আহমেদ সঙ্গীয় এএসআই (নি.) মোঃ আব্দুল আলীম সহ এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মোঃ মহিন উদ্দিন রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকার মৃত আব্দুল করিম মোল্লার ছেলে। অভিযানকালে ৩০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।