শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রাঙ্গামাটিতে লংগদু সেনা জোনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

১৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি লংগদু জোন। শনিবার ( ২২ মার্চ) সকাল ১০টায় লংগদু জোনের আওতাধীন কালাপাকুজ্জা শিবির বাজার সেনামৈত্রী উচ্চবিদ্যালয় মাঠে অসহায় হতদরিদ্র শাতাধিক পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

এসময় অত্র জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্ণব ও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ মেডিক্যাল অফিসার উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি বলেন, দেশ ও মানব কল্যাণে আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিক কাজে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যহত থাকবে।