শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
নারীর সমঅধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮মার্চ) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি শাখার আমির মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা মুন্নি দত্ত, নারী উদ্যোক্তাদের প্রতিনিধি মুন্নি আক্তার বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়, দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। বক্তারা আরো বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নারী-পুরুষ সমতা অর্জন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিনিয়োগ এবং জেন্ডার-রেসপনসিভ অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে একইসাথে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের সু-দৃষ্টি রয়েছে।