শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে ৬শত পরিবারের বসবাস

৩৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে ৬শ’ত লোক বসবাস করছে। বসবাসরত লোকজন জানান আমরা প্রতিবছর আশ্রয় কেন্দ্রে যেতে চাই না। চিরস্থায়ী ঠিকানা চাই। নির্বাচন আসলে এমপি, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাপ্তাইকে মৌজা ঘোষণাসহ চিরস্থায়ী ঠিকানা করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে।

দীর্ঘ বছর যাবৎ ঝড় তুফানে মৃত্যুর সাথে যুদ্ধ করে পাহাড়ে ঢালুতে বসবাস করে আসছি। আমরা আর আশ্রয় কেন্দ্রে যেতে চাই না। আমরা চিরস্থায়ী একটি বসবাসের ঠিকানা চাই। কাপ্তাই নতুনবাজার,ঢাকাইয়া কলোনী,লগগেইট, কবরস্থান ও কর্ণফুলী নদীর তীরবর্তী স্থানে পাহাড়ের ঢালুতে মৃত্যুর ঝুঁকি নিয়ে ৬শতাধিক ভূমিহীন আশ্রাহিন লোকজন দীর্ঘ বছর যাবত বসবাস করে আসছে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে প্রশাসনের পক্ষ হতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালু হতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসার আহবান জানান।কাপ্তাই নতুনবাজার পাহাড়ের ঢালুতে আবার কিছুলোকজন তাদের স্থাপনা রক্ষার্থে ত্রিপল (ভাঙ্গন প্রতিরোধে ব্যবহার করতে দেখাযায়)। তবুও আশ্রয়কেন্দ্র যেতে চায়না।

লগগেইটে ঝুকিতে বসবাসরত হাজেরা, আমেনা, জাকির ও হোসেন আলী জানান আমাদের ভোটে এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়। কিন্ত আমাদের স্থায়ী বসবাসের জন্য মৌজা ও ঠিকানা করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু কোনটি বাস্তবায়ন করা হয় নাই। আমরা আশ্রয় কেন্দ্রে যেতে চাই না মরলে এই পাহাড়ে ঢালুতি মরবো। না হয় আমাদের স্থায়ী ঠিকানা করে দিন। কাপ্তাই ৪নং ইউপি পরিষদ ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ইমান আলী জানান কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় ৬শতাধিক লোকজন মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ের ঢালুতে বসবাস করছে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে প্রশাসনের পক্ষ হতে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়। কেউ যায় আবার কেউ যেতে চায়না।