শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে তবে স্পিলওয়ে ছাড়ারমত পানি এখানো বাড়েনি 

৩০
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে রাঙ্গামাটি জেলা ব্যতিত অন্যান্য উপজেলায় বেড়েছে স্পিলওয়ে ছাড়া আতঙ্ক। ও নানা বিভ্রান্তি মুলক উড়ো কথাবার্তা। বৃহস্পতিবার (২২আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রদের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের জানান হ্রদে পানি বৃদ্বি পেয়েছে ঠিক তবে স্পিলওয়ে ছাড়ারমত পানি এখানো বাড়েনি।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হতে কোন ঘোষনা না দেয়া পর্যন্ত কারো কান কথা না শোনার আহবান জানান, কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক। তিনি জানান, লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে বেড়েছে জল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। চট্রগ্রাম, রাউজন, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন নিচু উপজেলা হতে একাধিকবার ফোন করে জানতে চাচ্ছে স্পিলওয়ে বা জল বিদ্যুৎকেন্দ্রদের কপাট খুলছে কিনা বা কখন খুলবে। এ নিয়ে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিমূলক পোষ্ট করে সকলের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে।  হ্রদে পানি আছে ১০৪ মীনস সি লেভেল বা ফুট।
আমাদের ধারণক্ষমতা আছে ১০৮ হতে ১০৯ফুট পর্যন্ত। জদি পানি ধারণক্ষমতার চেয়ে বেশি বৃদ্ধি পায় তাহলে আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা, চিঠি বা মাইকিং করে তা জানিয়ে দিব। তিনি আরোও জানান ফেসবুকে দেখেছি নানাজনে বিভ্রান্তিমূলক কথা লেখে মানুষের মাঝে আতঙ্ক ছাড়াচ্ছে। যা একে বারে ঠিক না। বর্তমানে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রদের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২১১মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে। ১নং ইউনিট হতে ৪৫, ২নং৪০, ৩নং৪৬, ৪নং ৪০ ও ৫নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে।