শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

৩১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিনামুল্যে চিকিৎসা সেবা এবং অসহায় ও হত-দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গুইমারা রিজিয়নেরর অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

বুধবার (২১ আগষ্ট) সকাল ১১টায় দিকে বাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি। এরপরপরই মাটিরাঙ্গার ইসলামপুর এলাকায় মাটিরাঙ্গা সেনা জোনের ব্যবস্থাপনায় নির্মিত যাত্রী ছাউনীর উদ্বোধন করেন তিনি।

এর আগে মাটিরাঙ্গা জোন সদরে জোনের আওতাধীন এলাকার শতাধিক অসহায় ও হত-দরিদ্রদের মাঝে বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য-সামগ্রী, একজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এ সময় সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্যব্যাক্তিবর্গ, হেডম্যান-কার্বারীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহা. মুঈদ উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ৭৪৬ জন চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোন জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও এই ধারা অব্যহত থাকবে বলেও তিনি জানান।