শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশে গনমাধ্যমের উপর সন্ত্রাসীদের সশন্ত্র হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা মুখে কালো মাস্ক পরে মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ফজলে এলাহি, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনছুর আহমেদ, বাংলা নিউজ২৪ ডটকমের প্রতিনিধি মোঃ মঈন উদ্দীন বাপ্পী ও সাংবাদিক নির্মল বড়ুয়া, চ্যানেল২৪ এর রাঙ্গামাটি প্রতিনিধি জেয়াউল হক, সাংবাদিক বিহারি চাকমাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা সন্ত্রাসীদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যম অফিস ও কর্মীদের উপর হামলাকারীরা কখনো কোন সভ্য জাতি হতে পারেনা। তারা নাশকতা কারী, সন্ত্রাসী এরা দেশ ও জাতীর শক্র। গণমাধ্যমের কণ্ঠা রোধ করে কোন দেশ চলেনি। দেশের চতুর্থ স্তম্ভের উপর যারা আঘাত এনেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানসহ দেশে বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকারকে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানায় সাংবাদিকরা।