শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায় কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা

৩০

॥ লক্ষ্মীছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ। দেশের চলমান পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ও সর্বস্থরের মানুষের থেকে সহযোগিতা করা হয়েছে। ১১ আগস্ট দুপুরে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসিজি। থানা পরিদর্শনে এসে সরাসরি পুলিশের বক্তব্য শুনেন এবং সেনাবাহিনীর পক্ষ হতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেয়া হয়।

পরে জোন কমান্ডার পুলিশের কাজে ফেরার পরামর্শ দিলে রাতেই দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করে পুলিশ। এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা উপস্থিত ছিলেন।

থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সেবা নিতে আসেন। লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসাইন জানান, কর্মবিরতির পর বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলার সর্বস্থরের মানুষের সহযোগিতায় আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি।