শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা থানার কার্যক্রম শুরু

৩৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জোনের সেনাবাহিনীর সহযোগিতায় থানায় ফিরে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ। দেশের চলমান পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চাচ্ছে বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ও সর্বস্থরের মানুষের কাছে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। রবিবার (১১আগস্ট) বিকালে দীঘিনালা জোনের সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে সর্বস্থরের মানুষের সাথে মতবিনিময় ও ব্রিফিং করেন এবং সবাইকে এখন থেকে থানায় সেবা নেয়ার জন্য আহবান করেন। ইতিমধ্যে সেনাবাহিনীসহ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ও বাজার ঘুরে জনগনের সাথে স্বাক্ষাত করে কথা বলে এতে করে শান্তি শৃঙ্খলা ও জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিশেষ করে পুলিশের থানায় কাজে যোগদান করায় মানুষ আরও বেশি খুশি হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল হক জানান, টানা চারদিন কর্মবিরতির পর বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা উপজেলার সর্বস্থরের মানুষের সহযোগিতায় আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি। জনগণকে থানায় সমস্যা জানানো ও অভিযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। সাম্প্রদায়ীক সম্প্রীতি রজায় রেখে কাজ করা জন্য আহবান জানান।