শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মাটিরাঙ্গায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা সেনাবাহিনী সহ্য করবে না

৩৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০আগষ্ট) দুপুর ১১ টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি।

মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ এবং ক্যাপ্টেন হিমেল এ সময় তাঁর সাথে ছিলেন। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, মাটিরাঙ্গায় যে কোন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা সেনাবাহিনী সহ্য করবে না। মাটিরাঙ্গায় সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তকর্তৃক বিভিন্ন বিশৃঙ্খলার নানা দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শ্রীঘ্রই মাটিরাঙ্গা থানা পুলিশের পুরো কার্যক্রম চালু হবে মর্মে তিনি জানান।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেজী চক্রবর্তী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা, মমতা আফরিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ, সাংবাদিক, সামরিক, বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।