শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খালেদা জিয়ার কারামুক্তি উপলক্ষে কাপ্তাইয়ে ছাত্র দলের বিজয় মিছিল

৩৮

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

শেখ হাসিনা সরকারের পতন ও খালেদা জিয়ার কারামুক্তি উপলক্ষে কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিজয় মিছিল করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদর হতে শুরু হয়ে মিছিলটি কাপ্তাই সড়ক হয়ে কর্ণফুলী সরকারি কলেজে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন অপু ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ। এসময় উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।