শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

৩৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মৎস সপ্তাহ-২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত এই মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।মঙ্গলবার (৩০ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২য় দিন উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালী সফল মৎস্য চাষি কে পুরষ্কার বিতরন, ৩য় দিন উপজেলার মৎস্যজীবি ও চাষীদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, ৫ম দিন মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগীতা, ৬ষ্ঠ দিন মৎস্য খাদ্য বিতরণ ও শেষ দিনে সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

২০২২-২৩ অর্থবছরে মাটিরাঙ্গায় মোট মৎস্য উৎপাদন ৯২৪.১ মেট্রিকটন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

একই সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে, গণমাধ্যমকর্মী, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিসহ অনেকে উপস্থিত ছিলেন।