শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

থানচিতে নৌকা ডুবে নিখোঁজ ১৫দিন পর আরেক শিক্ষার্থী মরদেহ উদ্ধার

৪৩

॥ থানচি প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজের সর্বশেষ ১৫দিন পর আরো এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুই শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ও পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার আগে সদর ইউনিয়নের পদ্মঝিড়ি মুখ সংলগ্ন সাঙ্গু নদীতে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফুলবাণী ত্রিপুরা (০৯) তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়ার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা আগে সদর ইউনিয়নের পদ্মমুখ এলাকায় চিংড়ি ঝিড়ি সংলগ্ন সাঙ্গু নদীতে ফুলবাণী ত্রিপুরা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার শিক্ষার্থী আত্মীয়স্বজন ও পুলিশকে খবর দিলে স্থানীয় সহযোগীতায় মরদেহ উদ্ধার করা হয়।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, চিংড়ি ঝিরিতে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আজ ফুলবানী ত্রিপুরা মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পহেলা জুলাই সকাল সাড়ে ৯টায় তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া থেকে নৌকা যোগে স্কুলে যাওয়ার পথে পদ্মমুখ এলাকার চিংড়ি ঝিরিতে নৌকা ডুবে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবানী ত্রিপুরা (৯)নিখোঁজ হন। এদের মধ্যে ৭ দিন পর শান্তি রানি ত্রিপুরা’র মরদেহ উদ্ধার হয়। অপরজন ফুলবানী ত্রিপুরার মরদেহ আজ ১৫ দিন পর উদ্ধার হলো।