শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরষ্কার পেলেন কাপ্তাই এর ইউএনও

৫০

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ শুদ্বাচার পুরস্কার পেলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার ও কর্ম দক্ষতার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। বৃহস্পতিবার (৪ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এই শুদ্ধাচার পুরষ্কার তুলেদেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

এ সময় রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসকসহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ মহিউদ্দীন রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা এবং জেলার সকল সরকারি কর্মকর্তার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে ২০২৩-২০২৪ অর্থ বছরে শুদ্ধাচার পুরষ্কার এ মনোনীত হয়ে এ পুরষ্কার গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান, কর্মজীবনের যেকোন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ এমন পুরষ্কার পেলে কাজের প্রতি আরো উৎসাহী হওয়া যায়। আজ এই পুরষ্কার অর্জনে আমি অনেক বেশি আনন্দিত। আমাকে শুদ্ধাচার পুরষ্কার প্রদানে আমি রাঙ্গামাটি জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার এই অর্জনে কাপ্তাই উপজেলার সর্বস্তরের জনসাধারণ, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সকলের প্রতি ধন্যবাদ জানাই। যারা আমাকে সবসময় সহযোগীতা করে আসছেন।

উল্লেখ্য ইউএনও মোঃ মহিউদ্দীন গত ২০২৩ সালের ৩ আগষ্ট কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।