শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নানিয়ারচরে পানিবন্দি মানুষের মাঝে সেনাবাহিনীর সহযোগীতা প্রদান

৫২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে টানা ভারিবর্ষণে পানিবন্দি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (০৩ জুলাই) সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় জনকল্যাণকর এ কাজে সেনাবাহিনী জনসাধারনের মাঝে তাঁদের সার্বিক সহযোগীতা করে আসছে।

জোনের দায়িত্বপূর্ণ দিশানপাড়া ও মধ্যআদম এলাকায় চলমান অতি বৃষ্টির ফলে পানিবন্দি গরীব ও অসহায় পরিবারসমূহে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সর্বমোট ২১টি পানিবন্দি পরিবারের মাঝে নানিয়ারচর জোনের পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বাকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নেওয়াজ মুহাম্মাদ আদনান খান। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, চিনি, ডাল, তেল, লবণ ইত্যাদি।

সেনাবাহিনী সুত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। এদিকে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।