শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটির বাঘাইছড়ির পাহাড়ী এলাকায় ২৭ বিজিবি কর্তৃক চিকিৎসা সেবা প্রদান

৪২

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের উডলংকর ও বাঘাইছড়ি ইউনিয়নের দোসর এলাকার অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

শুক্র ও শনিবার (২৮ ও ২৯জুন) সকাল থেকে মারিশ্যা ব্যাটালিয়নের আওতাধীন ওল্ডলংকর বিওপি এবং দোসর বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ী অসুস্থ রুগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার গাজী মোঃ হাসান এর নেতৃত্বে মেডিকেল টীম, এসময় আরো উপস্থিত ছিলেন দোসর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাক আহম্মদ এবং ওল্ডংকর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান সহ বিভিন্ন পদের বিজিবি কর্মকর্তারা। দূর্গম পাহাড়ী এলাকায় অসুস্থ্ রোগীদের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ৪৪ জন পুরুষ, ৭৮ জন মহিলা এবং ৩২ জন শিশু সহ মোট ১৫৪ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, রোগীদের মধ্যে বেশীরভাগ জ্বর শর্দিতে আক্রান্ত ছিলো মেজর গাজী মোঃ হাসান বলেন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে মারিশ্যা ব্যাটালিয়ন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।