শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের জঙ্গলে শ্রমিকের মরদেহ

৪১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে বৃহস্পতিবার (১৩জুন) সকাল ৯টার দিকে আবু মিয়া (৫৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আবু মিয়া রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেন এর ছেলে। সে দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিল। জানা গেছে, আবু মিয়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোষ্টে ডিউটি শুরু করেন এবং সন্ধ্যা ৬টা পযর্ন্ত ডিউটিতে থাকার কথা ছিলো। কিন্তু সে দুপুরের পর ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করলে পরবর্তীতে লাশ পাওয়া যায়।

ঘটনায় বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মোস্তফা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।