শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

বাঘাইছড়ির সাজেকে বন্যাদূর্গতদের মাঝে খাবার বিতরণ বাঘাইহাট জোনের

৪২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বারি বর্ষনে সৃষ্ট বন্যায় দূর্গত শতাধিক পরিবারের মাঝে খাবার সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোনের ৬ইস্ট বেঙ্গল‘র সেনাবাহিনী। বুধবার (২৯ মে) সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে পানি বন্ধী হতদরিদ্র দুঃস্থ-শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন।

বাঘাইহাট জোনের ৬-ইস্ট বেঙ্গল‘র জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি সহ উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন ভারপাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খান, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী মোঃ আনোয়া হোসেন, কাঠ মালিক সমিতির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, কাঠমালিক সমিতির কোষাধ্য মোঃ ইসমাইল (পিসি) জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

ত্রান সহায়তা বিতরণকালে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।