শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

বান্দরবানের লামায় বৈদ্যুতিক শটে প্রতিবন্ধীর মৃত্যু, ৩ জন আহত

৫৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলায় বৈদ্যুতিক শক খেয়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উদ্ধারের ঘটনায় একই পরিবারের আরো ৩ জন আহত হয়েছেন। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরই ইউনিয়নের ২নং ওয়ার্ড হাসনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত প্রতিবন্ধী ব্যক্তি খোরশেদ আলম (২০) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম মেম্বারের ছেলে। আহতরা হলেন, নুরুল আলম মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।

নিহতের বাবা নুরুল আলম জানান, সকালে বাড়ির পাশে জমিতে গরু চড়াতে যায় খোরশেদ আলম। ঝড় বাতাসে একটি বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে জমিতে পড়ে ছিল। ছেঁড়া তারে বৈদ্যুতিক শক খেয়ে খোরশেদ মারা যায়। অনেকক্ষণ বাড়ি ফিরে আসছেনা দেখে তার ভাই জাহাঙ্গীর, রহিম ও মিজান এগিয়ে যায়। জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে পার্শ্ববর্তী পদুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার খোরশেদ আলম কে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি এনামুল হক বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন।