শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

তথ্যের আদান-প্রদানের মাধ্যমেও মানুষের উপকার করা যায়

৫১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আস্থা প্রকল্পের পরিচালনাধীন দীঘিনালা ইয়ুর্থ গ্রুপদের মাঝে হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভার সভাপতিত্ব করেন দীঘিনালা ইয়ুর্থ গ্রুপের আহবায়ক মোঃ হাসান মোর্শেদ রিফাত।

ফিল্ট এসাসিয়েট ইনা চাকমা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার বিপুরিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি নাগরিক প্লাটফরম কমিটির সদস্য ও বাবুছড়া মৌজা প্রধান(হেডম্যান) যুব লক্ষন চাকমা, খাগড়াছড়ি নাগরিক প্লাটফরম কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ সোহেল রানা, ফিল্ট এসোসিয়েট সোনিয়া দাশ প্রমূখ। এছাড়া আস্থা প্রকল্পের পরিচালনাধীন দীঘিনালা ইয়ুর্থ প্রুপ এর সকল সদস্যবৃন্দ। হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভায় আস্থা প্রকল্পে মনিটরিং এবং রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সার্বিক দিক সম্পর্কে আলোচনা করেন এবং সকল ইয়ুর্থদেরকে বলেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তি করবেন।

হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভা বক্তরা বলেন, হুইসেল বা খবরা খবর তথ্যের আদান-প্রদানের মাধ্যমেও মানুষের উপকার করা যায়। নাগরিক অধিকার সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। তাদেরকে মধ্যে সকল কুসংস্কার দুর করতে হবে। দূর্বলদের প্রতি মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সকল নাগরিককে স্মার্ট হতে হবে কোন নাগরিকে পিছনে ফেলে দেশ স্মার্ট হবে না।