শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশী মদসহ গ্রেফতার ২

৫৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ বোতল বিদেশী মদ সহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব মদ জব্ধ করা হয়েছে বলে থানা সুত্র জানিয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যলয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ব্যাঙমারা এলাকা থেকে ১৮ বোতল বিদেশী মদসহ উথোইচিং মারমা (২৭) এবং মংচেপ্রু মারমা (২৭) কে গ্রেফতার করে। আটক ব্যক্তি উভয়ই ১ নং রাবার বাগান ওয়াছু এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।