শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাঘাইছড়ি সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

৪৫

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গগামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের শতাধিক গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে ৬বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট জোন।

বুধবার (২৩ মে) দুপুরে বাঘাইহাট অদিতি স্কুলের মাঠে বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ খাইরুল আমিন (পিএসসি’র) নির্দেশে এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় সেনা জোনের (ভারপ্রাপ্ত) উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খাঁনের উপস্থিতিতে রোগী দেখেন, আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ (এএমসি)।

বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মোঃ খাইরুল আমিন (পিএসসি) বলেন, এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনা মুল্যে ঔষদ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহীনি সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।