শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

৩৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আইন-শৃঙ্খলা রক্ষাসহ পেশাগত দায়িত্ব পালনে অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের এপ্রিল মাসের ভালো কাজের স্বীকৃত স্বরূপ খাগড়াছড়িতে টানা তিনবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ।

বৃহস্প্রতিবার (২৩ মে) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ।

এসময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃজসিম উদ্দীন পিপিএম, জেলা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, আমার এ অর্জন রামগড় থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স সহ রামগড়ের সর্বস্তরের জনসাধারনকে উৎসর্গ করলাম।