শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

লংগদুতে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

৫৩

\ লংগদু প্রতিনিধি \
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে উপজেলায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১০.০০ টায় মাইনীমূখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয় এ সংর্বধনা অনুষ্ঠান।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গর্ভনিংবডির সদস্য ও লংগদ প্রেস ক্লাবের উপদেষ্টা জনাব এখলাছ মিঞা খান ও গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে এর সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইনীমূখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, বাংলা প্রভাষক মোঃ মঈনুল হক, আরবী প্রভাষক মাওলানা বেলাল হোসেন,মাদ্রাসা সাবেক ছাত্র মোঃ হারুনুর রশিদ প্রমূখ। এসময় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে সংর্বধনা প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ। বক্তারা ইসলামি শিক্ষার গুরুত্ব সম্পর্কে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে দিক নির্দেশনা প্রদান করেন।