শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

বান্দরবানে পারিবারিক মন্দিরে দুইটি মূর্তি ভাঙচুরের অভিযোগ

৬৩

\ বান্দরবান প্রতিনিধি \
বান্দরবানের পৌর এলাকায় একটি সনাতন ধর্মালম্বীর বাড়ির ছাঁদে পারিবারিক মন্দির থেকে ২টি মূর্তি চুরি করে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো জানা যায়নি। এঘটনাটির পর তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২২মে) সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ড নিউ গুলশান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় পুজা শেষে ঘরটি বন্ধ করে রেখেছিলেন। সকালে পূজার ঘর খুলে দেখে অনেকে ভয় পেয়ে যান। পুজার ঘরে ঢুকে দেখেন ঘরের ভেতর মূর্তিগলো এলোমেলোভাবে পড়ে আছে। প্রথমে তারা ধারণা করেছিলেন ইদুর অগোছালো করেছে। কিন্তু পরে দেখেন কৃষ্ণ ও রাধা মূর্তি হারিয়ে গেছে। খোঁজাখুঁজি করে বিল্ডিংয়ের নিচে মুর্তিগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পান।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বান্দরবানবাসী’ পেইজে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভবনের মালিক অনজনা দাশ ও ভাড়াটিয়া শঙ্কর দাশ বলেন, গতকাল সন্ধ্যায় পূজার ঘর বন্ধ করে রাখা হয়েছিল। সকালে পূজার ঘর খোলা দেখে ভয় পেয়ে যান। ঘরে ঢুকে দেখেন মূর্তিগলো এলোমেলো হয়ে পড়ে আছে। পরে দেখি কৃষ্ণ মূর্তি ও রাধা মূর্তি নেই। পরে বিল্ডিং এর নিচে ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, বান্দরবান নিউগুলশান এলাকায় একটি পারিবারিক মন্দির পরিদর্শন করেছি। গতকাল রাতে মন্দিরে অবৈধভাবে প্রবেশ কিছু ক্ষতি সাধন করেছে। এ ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান।