শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

চিকিৎসার খোঁজ খবর নেন নির্বাহী অফিসার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে আহত ৫

৮০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জন সহ ৫ গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ২টি ছাগলও মারা গেছে। রবিবার (১৯ মে) বিকালে দিকে উপজেলার ১নং ওয়ার্ডে গাজিনগর জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

স্বজনদের সূত্রে জানা যায়, বিকালের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার সময় সকালে খোলা মাঠে ধান শুকাচ্ছিলেন পরিবারের লোকজন। ওই সময় বৃষ্টি আসলে তারা একটি ছোট ঝুপড়ি ঘরে আশ্রয় নিচ্ছিলেন এ সময় বিকট শব্দে একই পরিবারের ৪ জন এবং তাদেরই স্বজন ১জন সহ মোট ৫জন বজ্রপাতের কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাদেরকে আহত অবস্থায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় দুটি ছাগল মারা যায়।

আহতরা হলেন, আনছর আলীর স্ত্রী সরবানু বেগম (৫০), আনছর আলীর ছেলে শরাফত আলী (৩২) ও মোঃ আনিস (৩৫), আনিসের স্ত্রী রাবেয়া বেগম (৩০) ও প্রতিবেশী আব্দুল মালেকের ছেলে মোঃ মোস্তফা (৩০) আনিস ও মোস্তফা কে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।

এদিকে ঘটনা জানার পর মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী আহতদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি আহতের চিকিৎসার খোঁজ খবর নেন। একইসাথে তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইশতিয়াক আহম্মদ উপস্থিত ছিলেন।