শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে কাপ্তাইয়ে ১০ হাজার টাকা জরিমানা

৯৯

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পণ্যের গায়ে মেয়াদ লেখা না থাকায় দুই প্রতিষ্ঠানে ১০হাজার টাকা জরিমানা করছে জেলা ভোক্তা অধিদপ্তর। রবিবার (১৯মে) বেলা ১২টায় রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ রাঙ্গামাটি জেলা অধিদপ্তর সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা কালীন সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পন্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকার অভিযোগে ‘মা’ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টকে ৮ হাজার ও তানহা সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সহায়তা করেন। ভোক্তা অধিকার বাস্তাবায়নে অধিদপ্তরের এ ধরের অভিযান নিয়মিত রাখতে আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ।