শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লংগদুতে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা, প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি

৮০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ তৃতীয় ধাপের ভোটে রাঙ্গামাটির লংগদু উপজেলার ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরমধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচার যুদ্ধে নেমে পরেছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা।

সোমবার (১৩ মে) সকালে রাঙ্গামাটি জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় লংগদু উপজেলার সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), অ্যাডভোকেট আবছার উদ্দিন (মোটরসাইকেল) বর্তমান ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- মোঃ রাকিব হাসান (বই), তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যাণ মিত্র চাকমা (চশমা)। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস)।

এদিকে প্রতীক পাওয়ার পর ১৪ মে মঙ্গলবার সকাল থেকে প্রার্থীরা নির্বাচনে প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছে। এদিকে গ্রামে, গঞ্জে, চায়ের দোকানে সব জায়গায়ই চলছে প্রার্থীদের নিয়ে আলচোনা সমালোচনা চলছে অনেক হিসেব নিকাস। কে হবে আগামীর লংগদু উপজেলার কর্ণধার, কাকে বেঁচে নেবে জনগণ। তা জানতে অপেক্ষা করতে হবে ২৯ মে রাত পর্যন্ত। মাইকিং, জনসংযোগসহ নানা প্রচারণা করতে দেখা গেছে অনেক প্রার্থীদের। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ বুলবুল আহমেদ বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ২২টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২শ’ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮শ’ ৭৭ জন ও নারী ভোটার ২৯ হাজার ৩শ’ ৮৬ জন।