শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত

রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাড. কাজী মঈনুল ইসলাম হাসানকে সংবর্ধনা

৬৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে আসামবস্তি মাশরুম সেন্টার হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান, এসএসসি ৮৪ ব্যাচের ইলোরা চাকমা, শামীম মোস্তফা, ইমাম হোসেন ও জয়নাল আবেদীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম। অনুষ্ঠানে বক্তারা বধির বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এর পাশাপাশি বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সংক্ষিপ্ত আলোচনার পর রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের পক্ষ থেকে এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দরা।