শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু

৬৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ইউনিয়নে বজ্রপাতে গংজ মার্মা (৫০) সহ ২টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫মে) ভোর রাতে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের দুর্গম হাজাছড়া (ডাক্তার পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গংজ মার্মা ০১নং রামগড় ইউনিয়নের দুর্গম হাজাছড়া এলাকার কংজ্র মার্মার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। হাজাছড়া পাড়ার কার্বারী চাইলাপ্রু মার্মা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়ালঘরে আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।