শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন

রাঙ্গামাটির রাজস্থলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন গৌতমি

৬৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজস্থলী উপজেলা আওয়ামী মহিলাযুবলীগের সভানেত্রী গৌতমি খিয়াং।

তিনি পর পর দু’বার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি সহ সামাজিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তার কর্মপরিচয় এলাকায় বেশ জনপ্রিয় রয়েছে বিধায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যপদে অব্যাহতি দিয়ে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাঁর কোন প্রতিদ্বন্ধী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন গৌতমি খিয়াং।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার পর গৌতমি খিয়াং এর প্রতিদ্বন্ধী কোন প্রার্থী না থাকায় জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ৩০এপ্রিল তাঁকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেন।

এবিষয়ে গৌতমি খিয়াং বলেন, তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করায় তিনি রাজস্থলী উপজেলাবাসী সেই সাথে প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।