শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

৬৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১মে) সকাল ১১টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেনের সভাপতিত্বে রোডে ট্রাফিক দুর্ঘটনা, যানবাহনে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া আদায়, কিশোর গ্যাং দমন, নির্বাচনী প্রভাব, মাদক নির্মুল, টুরিস্ট যাত্রীদের ভ্রমণে সমস্যা, ইউপিডিএফ-জেএসএসের চাঁদাবাজি বন্ধ, যানবাহনে চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়ে সমন্বয় সভায় মত বিনিময় করা হয়। শান্তি বিনষ্ট করা হলে কাউকেই ছাড় দেয়া হবো বলে জোন অধিনায়ক সভায় জানিয়েছেন। তিনি এলাকার গন্যমান্য এবং জনপ্রতিনিধিরা সজাগ থাকবে বলে উল্লেখ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির ক্যাপ্টেন ডাঃ নুর হোসাইন, সহকারী পরিচালক রাজু আহম্মেদ সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ।