শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

দীঘিনালায় অনাথ শিশুদের দ্বিতীয় দফায় ওয়েলবিং কিটস বিতরণ

৫৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় সফল (ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলঙ সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ) শীর্ষক প্রকল্পভুক্ত অনাথ শিশুদের দ্বিতীয় দফায় স্বাস্থ্য ও সুস্থতার উপকরণ (ওয়েলবিং কিটস) ও ব্লু স্কুল কার্যক্রম পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন) উপকরণ বিতরণ করা হয়েছে।

দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণের উদ্বোধন করেন, স্থানীয় সরকার পরিষদের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মামুনুর রশিদ, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরুল হক প্রমুখ।

সফল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রীতি চাকমার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিগ ছিলেন, সফল প্রকল্পের প্রোগ্রাম অফিসার(শিক্ষা) পল ত্রিপুরা। এ সময় ৭২ অনাথ শিশু পরিবারকে দ্বিতীয় দফা ওয়েলবিং কিটস ১২টি মাধ্যমিক বিদ্যালয়কে ব্লু স্কুল উপকরণ বিতরণ করা হয়।