শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

রামগড়ে কৃষি জমির মাটি কাঁটার অপরাধে ৪ লক্ষ টাকা জরিমানা

৭৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নে কৃষি জমির উপরিভাগের মাটি কাঁটার অপরাধে মোঃ আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯এপ্রিল) বিকেলে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের রুপাইছড়ি এলাকায় কৃষি জমি থেকে স্কেবেটর দিয়ে জমির উপরিভাগে মাটি কাঁটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে রামগড় থানার এসআই মোঃ ফারুক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স, প্রশাসনিক কর্মকতা উপস্থিত ছিলেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাঁটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।