শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

আগামী ২১ মে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

খাগড়াছড়ির দীঘিনালায় আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ৩ প্রতিদন্ধি

৪০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে বাতিল হওয়া চেয়ারম্যান পদপ্রার্থী ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজিবর ফরাজি ও সুসময় চাকমা আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। সোমবার (২৯এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের আপিল শুনানি শেষে চেয়ারম্যান পদপ্রার্থী ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রাথী মোঃ মজিবর ফরাজি ও সুসময় চাকমার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান।

এর আগে গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) খাগড়াছড়ি নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে নির্বাচনী হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখায় চেয়ারম্যান পদপ্রার্থী ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজিবর ফরাজি ও সুসময় চাকমার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেন রির্টানিং কর্মকর্তা। এরপর বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পান তারা।

এবারে দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন সহ মোট ৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন। প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ কাশেম ও ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, মোঃ মজিবর ফরাজি, সুসময় চাকমা ও মোঃ সোলায়মান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ও বিলকিস বেগম।

তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল (মঙ্গলবার) এবং প্রতিক বরাদ্দ আগামী ২ মে বৃহস্পতিবার। পরে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষে আগামী ২১ মে (মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।