শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রামগড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

৫৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় এ ১০০টি বই বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনা ও সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহসীনুজ্জাম, মোঃ রাশেদুল ইসলাম বই বিতরণে আরো উপস্থিত ছিলেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।