শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ ও অভিভাবক সম্মেলন

১৬১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ২০২৪ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮এপ্রিল) সকাল শাড়ে ৮টায় ইনস্টিটিউটে বেলুন উড়িয়ে বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার। এবারের প্রতিপাদ্য ছিলো ” স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনারা বাংলাদেশ”।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ইনস্টিটিউট কার্যালয় হতে সকল শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই নতুনবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে দ্বীতিয় অধিবেশনে ইনস্টাক্টর মোহাম্মদ ইকবাল হায়দার এর সঞ্চালনায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে সুইডেন পলিটেকনিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (ওসি), ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগীয় প্রধান মো.ওমর ফারুক ও ইঞ্জিনিয়ার ও কন্সট্রাকশন বিভাগীয় প্রধান মোঃ মোশাররফ হোসেন।এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন বেলাল চৌধুরী ও এম এ হাশেম।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম অভিভাকদের উদ্দেশ্য করে বলেন আপনাদের ছেলে-মেয়েদের অভাব শিক্ষা দিবেন। মাদক, মোবাইল, বাইকসহ বিভিন্ন ক্ষতিকারক জিনিস হতে সাবধানে রাখুন। এসময় সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরদের ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়।