শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পানছড়িতে স্বেচ্ছা শ্রমে সড়ক সংস্কার করছে এলাকার যুব-সমাজ

৫৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়িতে যৌথ খামার ও হ্যাডমেনটিলার যুবসমাজের উদ্যোগে তাদের এলাকার চলাচলের রাস্তাটি সংস্কার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) এলাকার যুব সমাজ নিজ নিজ উদ্যোগ রাস্তাটি সংস্কার এগিয়ে আসেন।

স্থানীয় যুব সমাজ জানিয়েছেন, বৃষ্টিপাতের কারণে রাস্তাটি ভেঙে গেলেও দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তাদের অভিযোগ এ রাস্তাটি দিয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের যাতায়াত কিন্তু দীর্ঘদিন যাবত রাস্তাটি ভাঙ্গা থাকলেও প্রশাসন মেরামতের ব্যবস্থা নেননি। এলাকায় অসুস্থ ও গর্ভবতী মহিলাদেরকে পরিবহন করে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য।

এলাকার যুব সমাজের পক্ষ থেকে বলা হয় আমরা নিজ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় রাস্তাটি সংস্কার করা হয়েছে। স্থানীয় যুব সমাজের এ উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন।