শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা

৭৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের নির্বাচনে ১ম ধাপের ৮ মে এর নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আলম।

রামগড় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জমির উদ্দীন জানান, উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী (আনারস), মোঃ আব্দুল কাদের (দোয়াত-কলম) ও কংজঅং মার্মা (ঘোড়া)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক (টিয়া পাখি) মোঃ ওমর ফারুক শুভ (মাইক), মোঃ শামছুদ্দিন মিলন (তালা), মোঃ নুরুল আমীন (টিউবওয়েল), মোবারক হোসেন বাদশা (চশমা) এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার (কলস), নাছিমা আহসান নীলা (প্রজাপতি)।