শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে উন্নত জাতের ৯ হাজার আনারস চারা বিতরণ

৯১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাইয়ে কৃষক পরিবারের মাঝে ৯হাজার আনারস চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২১এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪টি কৃষক পরিবারের মাঝে ২২৫০টি করে মোট ৯ হাজার আনারস চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ। প্রধান অতিথি উপস্থিত থেকে চারা বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার জানান “আনারস প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এমডি-২ সুপার সুইট জাতের বিদেশ থেকে আমদানিকৃত যে আনারস চারা দেওয়া হচ্ছে সেটি অত্যন্ত উন্নতমানের জাত। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ, রোগ প্রতিরোধক উপাদানে ভরপুর। আনারসের এই জাত অত্যন্ত সুমিষ্ট এবং আকারে অনেক বড় হওয়ায় এটির সম্ভাবনা খুবই উজ্জ্বল। পাহাড়ি জনপদের অনাবাদি জায়গায় এই আনারস চাষে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে এটি সহায়ক ভূমিকা রাখবে।