শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

রাঙ্গামাটির বরকলে বজ্রপাতের ঘটনায় এক মহিলার মৃত্যু

৭৫

॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় বজ্রপাতের ঘটনায় জটিলা চাকমা (৫৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার (১৭এপ্রিল) রাতে ১টা ৪৫মিনিটে বরকল উপজেলার ভুধছড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়।

নিহত মহিলা বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ভুধছড়া গ্রামের বাসিন্দা প্রমোদ কানু চাকমা এর স্ত্রী। স্থানীয়রা জানান, বুধবার রাতে তার ছোট মেয়ে ও নাতনিসহ ঘুমাতে বিছানায় শুয়ে পড়েন। ওইসময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান। তবে সাথে থাকা তার ছোট মেয়ে ও নাতনি কাকতালীয়ভাবে প্রাণে বেঁচে যান।

নিহত মহিলার স্বামী প্রমোদ কানু চাকমা জানান, রাতে হঠাৎ বজ্রপাত ও ঝর বৃষ্টি শুরু হয়। এসময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার স্ত্রীও তার মেয়ে ও নাতনি সহ মাটিতে বিছানা করে ঘুমিয়ে পড়েন। এরপর হঠাৎ আচমকা বাড়ির ছাদে বজ্রপাত হলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী তার গুরুতর অবস্থা দেখে নিকটস্থ বরকল সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।