শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা পেলেন খাগড়াছড়ির চার সাংবাদিক

১১১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ থেকে অনুদান প্রাপ্ত খাগড়াছড়ির চার সাংবাদিকের হাতে আর্থিক সহায়তার সাড়ে তিন লক্ষ টাকা চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (৮এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক ও পদাধিকারবলে জেলা পর্যায়ে অনুদান অনুমোদন কমিটির সভাপতি মোঃ সহিদুজ্জামান অনুদানপ্রাপ্ত চার সাংবাদিকের হাতে স্ব-স্ব চেক তুলে দেন।

এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন ভট্টাচারিয়া, কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক, সদস্য শঙ্কর চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-এর প্রতিষ্ঠাতা সাঃ সম্পাদক কানন আচারিয়া, মানিকছড়ি প্রেস ক্লাব এর সাঃ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল মান্নান, ফটো সাংবাদিক নীরব চৌধুরী ও মানবজমিন প্রতিনিধি আব্দুর রউফ।

উল্লেখ্য, জেলা পর্যায়ে নানাভাবে সমস্যাগ্রস্ত সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নিবন্ধিত সাংবাদিক ইউনিয়নের সুপারিশক্রমে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা আবেদনগুলো কল্যাণ ট্রাস্ট এর ঢাকা অফিসে প্রেরণ করেন। পরে যাচাই-বাছাই শেষে ট্রাস্টের পরিচালনা পরিষদ অনুদানের চুড়ান্ত অনুমোদন করেন।