শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় ভোরে ২০টি দোকান ভষ্মিভুত ২০ ব্যবসায়ীকে সহায়তা প্রদান

৮২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার মেরুং বাজারের ২০টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বুধবার (৩এপ্রিল) মেরুং বাজোরের ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন।

এদিকে ঘটনার পরপরই দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, ব্যাটালিয়ন আনসার সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ বিষয়ে মেরুং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী (পিসি) জানান, বুধবার ভোর রাতে সেহেরী খাওয়ার সময় মেরুং বাজারের মাঝের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঈদকে সামনে দোকানগুলোতে ভরপুর মালামাল ছিলো। এ ঘটনায় ২০টি দোকানে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ বাজার পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এসময় তিনি বলেন, আজ ভোররাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এর মেরুং বাজারে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।