শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

কাঁচামরিচ ভর্তি দুটি বস্তার ভিতরে অভিনব কায়দা

খাগড়াছড়ির রামগড়ে মরিচের বস্তায় ৮কেজি গাঁজা সহ যুবক আটক

৯৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আইনসৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল নিয়েই তাদের অপরাধ কার্যসাধন করে চলেছেই। এবার কাঁচা মরিচের বস্তায় করে নেশা দ্রব্য গাঁজা পাচার করার সময় হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। মঙ্গলবার (২৬মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার পুলিশের একটি দল ৮ কেজি গাঁজা সহ এ যুবককে আটক করে।

আটক যুবকের নাম মোঃ রফিকুল ইসলাম (৩৭)। তিনি খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬মার্চ) রাতে রামগড় থানার এসআই মহসিন মস্তফা, মোঃ তারেক সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের রাত্রিকালীন বিশেষ অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম কে আটক করা হয়েছে। রামগড় ইউনিয়নের বলিপাড়া এলাকায় কাঁচামরিচের বস্তায় বস্তায় গাঁজা ভর্তি করে পাচার করছিল। রামগড় থানা সূত্রে জানায় রাত ৮টায় বলিপাড়া এলাকা থেকে কাঁচামরিচ ভর্তি দুটি বস্তার ভিতরে অভিনব কায়দায় রাখা ৮ কেজি গাঁজা সহ মোঃ রফিকুল ইসলাম কে আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।