শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

বান্দরবান রুমা জোনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার

৯১

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবান রুমা জোনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার ২৪ মার্চ ২০২৪ (সোমবার) ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি রুমা জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি রুমা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার বান্দরবান জেলার রুমা অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সকলকে একসাথে কাজ করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সর্বাত্মক সহযোগিতা রাখবে বলে রিজিয়ন কমান্ডার উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য জুয়েল বম, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, রুমা সদর মহিলা ভাই চেয়ারম্যান নুম্রাউ মারমা, রুমা সদর ইউনিয়ন চেয়ারম্যান শৈবং মারমা,গালেঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মেংরং ম্রো, রুমা সদর ১নং ওয়ার্ড মেম্বার বক্কর, রুমা থানা এস আই মিদল, আরো উপস্থিত ছিলেন রুমা গণ্যমান্য ব্যক্তি।