শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

বান্দরবানে যৌথ অভিযানে ১২টি ইটভাটাকে জরিমানা

১০৩

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটায় যৌথভাবে অভিযান চালিয়ে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত। বুধবার (২০ মার্চ) সকালে লামা ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, আসিফ রহমান, মোজাহেরুল হক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর চৌধুরী।

এসময় যৌথভাবে অভিযান চালিয়ে পাহাড় কাটাসহ ১২টি অবৈধ ইটভাটাকে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অবৈধ ভাবে ইটভাটায় পাহাড় কাটা দায়ের মালিকদের নামে ১২টি মামলা করা হয় ।

জরিমানা ইটভাটাগুলো হল- ইউএনবি, এসএবি, ৩বিএম, এমএম বি, ৫বিএম, এসবিডব্লিউ, এফএসি, এফএসি, এম এইচবি, ওয়াই এসবি, ডব্লিউ বিএম, ৪বিএম ও ইউএনবি ব্রিক্সস।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর চৌধুরী বলেন, লামায় অবৈভাবে গড়ে উঠা ইটভাটা গুলোতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাহাড় কাটাসহ ১২টি ইটভাটা মালিকদের জরিমানা করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।