শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ সহ সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ

১৪৪

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীনদের বরণ, এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জামাল উদ্দীন, প্রধান শিক্ষক কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে মেজর জাকির হোসেন, বিজিবি এমএস, ইঞ্জিনিয়ার্স, উপ-অধিনায়ক, মারিশ্যা জোন (২৭ বিজিবি), উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সহকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুজরুল ইসলাম, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ,সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, এস এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফলের মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহ এবং পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভা শেষে, নবীন ছাত্রদের ফুল দিয়ে বরণ, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।