শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৮৩

॥ রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সদর বাজার এলাকা থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ মোঃ ইয়াছিন (৩২) কে আটক করেছে রামগড় থানা পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হন পুলিশ।

থানা সুত্র জানায়, রামগড় থানার ওসি দেব প্রিয় দাসের তত্ত্বাবধানে, এসআই সেন্টু চন্দ্র দাস সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের থানা এলাকায় জরুরী দায়িত্বরত অবস্থায় বিশেষ অভিযানে মোঃ ইয়াছিন কে আটক করা হয়। আটককৃত মোঃ ইয়াছিন, ফেনির ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে বলে পুলিশকে জানায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ০১,১৫ মিনিটে রামগড় বাজারের কাউছার ক্রোকারিজ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১হাজার ১শ৫০ টাকা সহ আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)দেব প্রিয় দাস জানান, আসামীর বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত হাজতে প্রেরনের আদেশ দেন।