শিরোনাম
শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভামন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি

সেনা জোন কর্তৃক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার বিদেশী সিগারেট ও চকলেট জব্দ

১১৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ৪০৮ কার্টুন সিগারেট এবং ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করেছে মাটিরাঙ্গা জোন। এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা। বৃহস্পতিবার (ফেব্রুয়ারী) রাতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে এসএ পরিবহনের একটি গাড়ি তল্লাশি করে এসব সিগারেট ও চকলেট জব্দ করা হয় বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশী অবৈধ ৪০৮ কার্টুন সিগারেট যার আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা এবং ৮৮৮ প্যাকেট চকলেট এর আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার ৮ শত টাকাসহ সর্বমোট ১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা। জব্দকৃত অবৈধ সিগারেট ও চকলেট মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাটিরাঙ্গা জোন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পন্য অবৈধ পথে নিয়ে আসা রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে মর্মে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।