শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে পল্লী উনয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবেজাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ সমবায়ীকে ঋণ ও চারা প্রদানআপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফীচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভাখাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

এ কে খান সিআরপি চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ

৭২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে শতাধিক দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে এ কে খান সিআরপি, চট্টগ্রাম।

বৃহস্পতিবার বিকেলে জেলার পানছড়ি উপজেলার কলাবাগান এলাকায় জড়ো হয় দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় শতাধিক পরিবার। এসময় এ কে খান সিআরপি চট্টগ্রাম’র খাগড়াছড়ি প্রতিনিধি জয়নাল আবেদীন খন্দকার তাদের হাতে শীতবস্ত্র সামগ্রী তুলে দেন।

প্রতিনিধি জয়নাল আবেদীন খন্দকার জানান, এ কে খান সিআরপি চট্টগ্রাম কর্তৃক প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছি।

এসময় শীতবস্ত্র সামগ্রী নিতে আসা প্রতিবন্ধী আবুল কাশেম, আব্দুল খালেক, রীতা রাণী, মানিক, মনোয়ারা বেগম এ কে খান সিআরপি চট্টগ্রামকে ধন্যবাদ জানিয়ে বলেন, শীতবস্ত্র পেয়ে আমরা খুবই খুশি। তাদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানাই।